Shakil Shah
২৫ জানুয়ারী ২০২৩, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরআন তেলাওয়াত দিয়ে নয়া পল্টনে বিএনপি’র সমাবেশ শুরু

ভোরের দর্পণ ডেস্ক :

রাজধানীর নয়া পল্টনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকে নেতাকর্মী জোড়ো হতে থাকে। সময় বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে।

সমাবেশের কারণে নয়া পল্টনের ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এর আশপাশ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবি ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হতে পাবে বলে ধারণা করা হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ, সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চলনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি সমমনা দলগুলো। এর মধ্য দিয়ে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি মাঠে গড়াচ্ছে। গত ১৬ জানুয়ারি সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০