Shakil Shah
২১ ডিসেম্বর ২০২১, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া চরম সঙ্কটময় মুহূর্ত পার করছেন : রিজভী

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘খালেদা জিয়া চরম সঙ্কটময় মুহূর্ত পার করছেন। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।’

আজ মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময়ে তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল বুধবার থেকে সারা দেশের জেলা সদরে সমাবেশ কর্মসূচির কথা জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানাের জন্য বারবার দাবি করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নীরব থাকছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা এদেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি প্রয়ােজন। যত দিন যাচ্ছে তার শারীরিক অবস্থার ততই অবনতি ঘটছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থাকে কোনোভাবেই বিবাচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে উঠেছে। তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্যই তার চিকিৎসা নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ খালেদা জিয়ার মতো সংগ্রামশীল জীবন এখনো কেউ অতিক্রম করতে পারেনি।’

রিজভী বলেন, ‘জনগণের এই মহিয়সী নেত্রী এখন নির্যাতিত, নিপীড়িত, চিকিৎসাহীনতায় ভুগছে। এই দৃষ্টান্তও পৃথিবীতে বিরল। খালেদা জিয়া বন্দি জীবনযাপন করছেন দেশেরই এক গণতন্ত্র ও সভ্যতা বিরােধী শক্তির মাস্টারপ্ল্যানের দ্বারা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া বঞ্চিত হচ্ছেন মৌলিক মানবাধিকার থেকে।’

‘আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই-দীর্ঘ রাজনৈতি জীবনে জনগণের সর্বোচ্চ ভালবাসা অর্জন করেছেন খালেদা জিয়া। এই শক্তিকে বিকারগ্রস্ত অগণতান্ত্রিক শক্তি কখনােই পরাজিত করতে পারবে না। যে ঝুঁকি ও সাহস নিয়ে বেগম খালেদা জিয়া জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তাকে ধ্বংস করা যাবে না,’ যোগ করেন বিএনপির এই নেতা।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আলী নেওয়াজ, এবায়দুল হক চাঁনসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০