Online Desk
৩০ মার্চ ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে অবৈধভাবে মাটি কেটে মৎস্য প্রকল্প স্থাপনের দায়ে শফিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরেজমিনে দেখা যায়, বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুর রহমান এক্সক্যাভেটর ব্যবহার করে আদর্শ গ্রাম খালের দুই পাশ সম্পূর্ণরূপে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে খালের প্রাকৃতিক প্রবাহপথ বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে খালপাড়ের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে সেখানে মৎস্য প্রকল্প স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, যা পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হয়।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি অভিযান চলাকালে অবৈধ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় খালের উভয় পাশের অবরুদ্ধ অংশ অপসারণ করে স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করা পরিবেশ ও স্থানীয় জনগণের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সরকারি জমি দখল, অবৈধ মাটি কাটা ও অনুমোদনহীন প্রকল্প স্থাপনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন বা পরিবেশবিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

১১

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

১২

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

১৩

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

১৫

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

১৬

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১৮

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২০