Bhorer Darpan
১৩ অক্টোবর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে। দুর্যোগ আসলে মানুষের ভোগান্তির সীমা থাকে না। তিনি আরও বলেন, বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগপ্রবন অঞ্চল। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। 

আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার, মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, জেজেএস এর  আব্দুল বাকী প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম।

এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া অগ্নিকান্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে কালেক্টরেট চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০