Online Desk
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় শপিং সেন্টারে আগুন

খুলনায় শপিং সেন্টারে আগুন

খুলনা ব্যুরো: খুলনার বাইতুন নূর শপিং সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে।

আগুনে মোবাইলের দোকানসহ ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত পৌনে ২টার দিকে মার্কেটের কিছু স্থান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে মার্কেটের গোধূলি নামক মোবাইলের দোকান থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। বিষয়টি দেখে স্থানীয়রা নিরাপত্তা কর্মীকে সংবাদ দেয়। ভিতরে যেতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১টার আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কয়েকটি দোকানের ক্ষতি হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক বলেন, খুলনার নিউ মার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারের মোবাইল মার্কেটে আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুন লাগতে পারে। বিদ্যুতের অনেক তার ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হাতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ডাম্পিং ডাউন এর কাজ চলছে। আপাতত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নির্বাপণের কাজ চলছে। আগুণ সম্পূর্ণ নির্বাপণের পরে আমরা বলতে পারব ক্ষয়ক্ষতির পরিমাণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

১১

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

১২

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

১৩

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

১৫

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

১৬

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১৮

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২০