Ibrahim Atiullah Anik
৩ নভেম্বর ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত

গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদ নিয়ে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে যৌথ সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ঐক্যমতে পৌঁছানো না গেলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  ড. আসিফ নজরুল বলেন, “গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে—তারা যেন আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দেয়। আমরা কোনো আল্টিমেটাম  দিইনি, কেবল আহ্বান জানিয়েছি। সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। প্রয়োজনে পরবর্তীতে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নেওয়া হবে।”  তিনি আরও বলেন, “সরকার আর কোনো নতুন সংলাপ আহ্বান করবে না। গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেরাই বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, একসঙ্গে আন্দোলন করেছে, নির্যাতন সহ্য করেছে। এবারও তারা নিশ্চয়ই নিজেদের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারবে বলে আমরা বিশ্বাস করি।”  উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়নের পর থেকে রাজনৈতিক মতভেদ মেটাতে অন্তর্বর্তী সরকার আর কোনো মধ্যস্থতা করবে না। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর হাতে—তাদেরকেই আলোচনার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে হবে। এজন্য এক সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে।  বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়।

আইন উপদেষ্টা বলেন, “গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নির্ধারণের জন্য এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি। সময় নষ্ট করার সুযোগ নেই। তাই রাজনৈতিক দলগুলোকে স্বতঃপ্রণোদিত হয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। তবে যদি তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজ দায়িত্বে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০