Shakil Shah
৬ ডিসেম্বর ২০২৩, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

মেহেরপুরের রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি গরু বাঁচাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় গরুটি বেঁচে গেলেও হাসপাতালে মারা যান তরিকুল।

তরিকুল ইসলাম সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গ্রামে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন তরিকুল। বরাদি বাজারে বিদ্যুৎ সামগ্রীর একটি দোকান রয়েছে তার। নিজ বাড়ির গোয়ালঘরের পাশে শিম গাছের সাথে বিদ্যুতের তার জড়ানো ছিল। বাড়িতে লালনপালন করা একটি গরু শিমের লতা মুখে নিয়ে বিদ্যুতের তারসহ খেতে থাকে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি। গরুটি বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরিকুল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এলাকাবাসী তরিকুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০