Shakil Shah
১৪ নভেম্বর ২০২৩, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রমজান আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী ওই এলাকার মৃত সদলু মিয়ার ছেলে। হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রামপুরা গ্রামে ১০ শতাংশ জমি নিয়ে রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই জমিতে আলু রোপণের কাজ করছিলেন রমজান আলী। খবর পেয়ে শফিকুল ইসলাম ও তার স্ত্রী ওই জমিতে এসে রমজান আলীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শফিকুল ইসলাম ও তার স্ত্রী হাতে থাকা লাঠি দিয়ে রমজান আলীর বুক, পিঠ ও মাথায় আঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কৃষক হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০