Shakil Shah
১০ নভেম্বর ২০২১, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গান চুরির অভিযোগ: বাংলালিংকের প্রধান নির্বাহীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

ভোরের দর্পণ ডেস্ক:

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিক এ্যাসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন নগর বাউল ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ।

মামলার অপর চার আসামি হলেন-কোম্পানিটির প্রধান কম্পিলিয়েন্স কর্মকর্তা এম নুরুল  আলম, প্রধান ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাশিয়া, প্রধান করপোরেট রেগুলেটরি কর্মকর্তা তাইমুর রহমান ও হেড অব ভ্যাস আনিক ধর।

কপিরাইট আইনে আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একই আসামিদের বিরুদ্ধে দু’টি মামলা করেন তারা। এক মামলার বাদী জেমস এবং অপরটির হামিন ও মানাম। তিনজনই আদালতে জবানবন্দি দেন।

ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাদের জবানবন্দি নিয়ে আসামিদের প্রতি সমন জারি করে আগামী ৩০ নভেম্বর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে কপিরাইট আইনের এ মামলায় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন শুনানি করেন।

মানাম ও হামিন অভিযোগে বলেন, তাদের লেখা ও সুর করা ’নীলা’ ও ’ফিরিয়ে দাও’ গান দুইটি আসামিরা তাদের বাংলালিংক অনুমতি ছাড়াই ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করে আসছে। বাদীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে জেমসও তার গাওয়া ’দুখিনি দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও যার যার ধর্ম গান সম্পর্কেও একই ধরনের অভিযোগ করেন।

মামলার উদ্দেশ্যে বুধবার সকাল ১১টার দিকে জেমস ও  মান্নাম ও হামিন আদালতে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০