Shakil Shah
১০ নভেম্বর ২০২১, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গায়ের জোরে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে সরকার: রিজভী

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে কোনো সুশাসন নেই— মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার মানুষকে পিষ্ট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে। আজকে কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে।

এখানে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। অবৈধ পার্লামেন্ট যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা। এ রকমই একটি সরকার আজকে ক্ষমতায় বসে আছে।

বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনের সড়কে দোকান, পথচারী ও সাধারণ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, সাইফুল ইসলাম রাশেদ, সাইদুল ইসলাম টুলু, কবির উদ্দিন মাস্টার, হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, শরীফুর রহমান রিপন, হেমায়েত উদ্দিন হিমু, তানভীর আহমেদ, মাহবুব আলম শিকদার, সুমন মুন্সী, ফজলে কাদের সোহেল, স্বেচ্ছাসেবক দলের ডা: জাহেদুল কবির, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাবি ছাত্রদলের রাজু আহমেদ

লিফলেট বিতরণ শেষে বেইলি রোডে এক সংক্ষিপ্ত পথসভায় রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, আজকে তারা (সরকার) বড় বড় কথা বলে। আর তারা বলে পলাতক আসামী দিয়ে কি দল চলে? আরে আজকে দেশে যদি সুশাসন থাকত তা হলে যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারা আজকে কারাগারে থাকতো। অথচ আজকে বিচারে যাদের জেল হতো, যাবজ্জীবন কারাদণ্ড হতো তারাই আজকে দস্যুর মতো ক্ষমতা দখল করে বড় বড় কথা বলছে। যারা গণতন্ত্র ও মানুষের পক্ষে তাদের বিরুদ্ধে আজকে তারা কথা বলে।

তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোর করে বন্দী রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। কারা সাজা দিয়েছে? সেটা হলো আওয়ামী আইন, আওয়ামী আদালত! এখানে কোনো সুশাসন নেই। সমস্ত কিছু আওয়ামী করণ করা হয়েছে। তাদের আদালতে সাজা দেয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ও দেশনায়ক তারেক রহমানকে।

রিজভী বলেন, আজকে সে কারণেই জনগণকে পিষ্ট করে তাদের পদদলিত করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে। আজকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে— ডিজেল ও কেরোসিন এবং গ্যাস। আজকে ডিজেলের দাম বৃদ্ধির কারণে আজকে কৃষকের ব্যয় বেড়ে যাবে। সব ধরনের খাদ্যদ্রব্য ও কৃষিপণ্যের দাম বাড়বে। এ জন্যই আজকে বিএনপির উদ্যোগে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই সঙ্গে দলের প্রতিবাদসভা অব্যাহত রয়েছে বলে জানান রিজভী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০