Online Desk
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম নিলু মুন্সী (৫০)। সে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মুন্সীর পক্ষ ও নূর ইসলামের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী সহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহতদেরকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), তার আহত ভাই মিলন মুন্সী (৫২) ও দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন। অপর পক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে বাজার মনিটরিং মোবাইল কোর্ট: ৩ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসকের সাথে বোয়ালখালী উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজের স্ত্রী ও পরনারীর মারধরে অপমানিত হয়ে দিনমজুর যুবকের বিষপান, ৪ দিন পর মৃত্যু

বাগেরহাটে নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে কম্বিং অপারেশনে ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মঞ্জু

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো

১০

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নির্বাচনে সভাপতি মমিন ও সাধারণ সম্পাদক পিন্টু

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার দিয়ে ৬০০ বছর পুরনো পুকুর ভরাট, গ্রেপ্তার ৩

১২

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি মেশানো চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

মানিকগঞ্জের কৃতী সন্তান সাইফুর রহমান সাইফ—আইনশৃঙ্খলা রক্ষায় নতুন প্রজন্মের মুখ

১৫

লিভার সুস্থ রাখতে কচি নিম পাতার জাদুকরী গুণ

১৬

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই -জিএম সিরাজ

১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬৬ বোতল ইস্কফ সিরাপসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৮

পার্বত্য চট্টগ্রামে ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

১৯

কাহালু-নন্দীগ্রাম উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

২০