Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রেস ব্রিফিং

গোপালগঞ্জে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রেস ব্রিফিং

গোপালগঞ্জ প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য।

গোপালগঞ্জে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২ টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু নির্বাচনের লক্ষে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জোয়ানরা। বিশেষ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, “আমরা দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করছি। কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বিতভাবে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং র‍্যাপিড অ্যাকশন টিম (RAB) সদা প্রস্তুত রয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে জানান রিজিয়ন ও ব্যাটালিয়ন কমান্ডার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০