Online Desk
৭ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করতে ময়মনসিংহের গৌরীপুরে রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে রক্তযোদ্ধা সংবর্ধনা ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ ) এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সক্রিয় রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর জন্য চারজন রক্তযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত রক্তযোদ্ধারা হলেন সিয়াম শেখ, মুনতাসির রহমান মাসুক, ফারহান আবসার তাইফ এবং আকিব আহমেদ।

পরে সংগঠনের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান হাসান এবং সহ-সভাপতি হয়েছেন অপূর্ব হাসান অন্তর। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম জয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির রহমান মাসুক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আফরিদি হাসান নিরব, সাংগঠনিক সম্পাদক সিয়াম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন লিমন, কোষাধ্যক্ষ ফারহান আফসার তাইফ, সহ-কোষাধ্যক্ষ মেহেদি হাসান রানা, দপ্তর সম্পাদক মোঃ এহসানুল হক জারিফ, প্রিন্ট মিডিয়া সম্পাদক মোঃ শামীম আনোয়ার এবং সহ-প্রিন্ট মিডিয়া সম্পাদক প্রীতম চন্দ্র সরকার।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শুভ মিয়া এবং সহ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোঃ আরিফ হাসান সোহাগ, ক্রীড়া সম্পাদক মোঃ আকিব আহাম্মদ, শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি শেখ, সমাজকল্যাণ সম্পাদক সজিব সরকার, রক্তদাতা ও রক্ত সংগ্রহ বিষয়ক সম্পাদক জয় এবং আচার্য ক্যাম্পেইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম বাবু।

রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির আহ্বায়ক তাসাদ্দুল করিম ও সদস্য সচিব তরিকুল ইসলাম স্বাক্ষরিত এ কার্যকরী কমিটি আগামী এক বছর বহাল থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০