Shakil Shah
১২ অক্টোবর ২০২২, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু: আমীর খসরু

ভোরের দর্পণ ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম থেকে শেখ হাসিনার পতন শুরু হয়েছে। চট্টগ্রামবাসী ডাক দিয়েছে, তাহলে আর দেরি কিসের। শেখ হাসিনা আপনি ক্ষমতা ছাড়ুন, পদত্যাগ করুন।

বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ডাকা বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের জনগণ আজ দেখিয়ে দিয়েছে। মাঠ-ঘাট কানায় কানায় ভরে গেছে। এ জনসভা থেকে যে বার্তা পুরো বিশ্ববাসী পাবে, সেটা একটাই—শেখ হাসিনা তুমি পদত্যাগ করো। তোমার ক্ষমতার ছাড়ার সময় হয়ে এসেছে। চট্টগ্রামের মাঠ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, এটা সহজে থামবে না। আমাদের নেতাকর্মীরা খাঁটি সোনায় তৈরি হয়েছে। দরকার হলে জীবন দিয়ে শেখ হাসিনার পতন ঘটাবো।’

নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে আমীর খসরু বলেন, পুলিশের কিছু অংশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়েছে। ঢাকা থেকে আসতে নেতাকর্মীদের বাধা দিয়েছে। অনেক নেতাকর্মীকে হোটেল-রাস্তা থেকে গ্রেপ্তার করেছে। এরপরও সমাবেশ থেমে নেই, নেতাকর্মীরা সকল বাধা অতিক্রম করে সমাবেশের মাঠে যোগ দিয়েছে। চট্টগ্রাম থেকে শেখ হাসিনাকে বার্তা দিয়েছে, শেখ হাসিনা এখনই পদত্যাগ করো।

আমীর খসরু বলেন, আজকের সমাবেশ থেকে বার্তা গেছে, আর কেউ ভোট চুরি করতে পারবে না..! যারা ভোট চুরি করার জন্য ঘুরপাক করছেন, মনে রাখবেন– এ ভোট চোরের সঙ্গে জনগণ নেই। মৃত-জীবিত হোক দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো, ভোট ফিরিয়ে আনবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০