Shakil Shah
৫ অক্টোবর ২০২০, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে ইঁদুর নিধনে ‘চোঙা ফাঁদ’

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দরে বিষটোপ, পলিথিনের নিশানা আর কলাগাছ পুঁতেও কুলকিনারা না পেয়ে বাঁশের চোঙা ফাঁদ দিয়ে ইঁদুর নিধন করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকার ধানক্ষেতে কালো ইঁদুরের উপদ্রব দিনকে দিন বেড়েই চলেছে। ধানক্ষেত কেটে নষ্ট করায় কৃষকদের দুশ্চিন্তার শেষ নেই। দুই সপ্তাহ আগে ধানক্ষেতে ইঁদুরের আলামত দেখে বিষটোপ, পলিথিনের নিশানা গেড়ে এবং কলাগাছ পুঁতে ইঁদুর তাড়ানোর চেষ্টা করেন চাষিরা। কিন্তু এসব পদ্ধতি তেমন কাজে আসে না। এমন অবস্থায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুুদুুল হাসান ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক চালুর মাধ্যমে স্থানীয় প্রযুক্তি (চোঙা ফাঁদ) ব্যবহার করে কিভাবে ইঁদুর নিধন করা যায় সেই বিষয়টি নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। আর এই বাঁশের চোঙা দিয়ে কিভাবে ফাঁদ তৈরি করা যায় সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দেন। এরপর থেকে কৃষকরা শুরু করে চোঙা ফাঁদ ব্যবহার।

আউলিয়াপুকুর ইউনিয়নের কয়েকজন চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশের তৈরি চোঙা ফাঁদ দিয়ে গত ১০ দিনে প্রায় ২০০টি ইঁদুর মেরেছেন তারা। প্রতিদিন ১০-১৫টি করে ইঁদুর মারলেও থামছে না উৎপাত।
সোমবার সকালে সাইতাড়া ইউনিয়নের জগৎনাথপুর এলাকার কৃষক মমিনুল ইসলাম বলেন, আমার ৪ বিঘা জমির ধানগাছ কেটে নষ্ট করেছে। কয়েক দিনে আমি ৪০টি ইঁদুর মেরেছি। একই এলাকার কৃষক রহিম উদ্দিন বলেন, আমার ২২ কাঠা জমিতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। আমি গত ১০ দিনে ১৬টি ইঁদুর মেরেছি। ক্ষেতে ইঁদুরের আক্রমণ দেখে আক্ষেপ করে কৃষক মতিয়ার রহমান বলেন, আমরা প্রতি ৫০ শতাংশ জমিতে প্রায় ছয় হাজার টাকা খরচ করে ধান লাগিয়েছি। এমনিতে ধানের দাম ভালো পাই না। এর ওপর আবার ইঁদুরের উৎপাত। গত কয়েক দিনে চোঙা ফাঁদ দিয়ে আমি ৯টি ইঁদুর মেরেছি।

উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান ইঁদুরের উপদ্রবের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় ‘বিচ্ছিন্নভাবে বেশ কিছু এলাকায় ইঁদুর দেখা গেছে। চাষিদের সম্মিলিতভাবে ইঁদুর নিধন করতে হবে। বাঁশের চোঙা ফাঁদ দিয়ে ইঁদুর নিধন প্রক্রিয়া অনেকটা কার্যকর। এ পদ্ধতি ব্যবহার করে অনেকেই ভালো সুফল পাচ্ছে। তাছাড়া চোঙা ফাঁদ ব্যবহারে কৃষকদের আমরা ভ্রাম্যমাণ কৃষিবান্ধব চিকিৎসা সেবা নিয়মিত দিয়ে যাচ্ছি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০