Bhorer Darpan
২৫ জুলাই ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় শিশু হত্যায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চুয়াডাঙ্গায় শিশু হত্যায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চুয়াডাঙ্গায় শিশু রুবেল হোসেন (১৪) হত্যার দায়ে আসামি মো. সোহাগকে (২০) যাবজ্জীবন (আমৃত্যু) সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী। 

নিহত রুবেল হোসেন সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে ও আসামি সোহাগ একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ জুন বিকেলে আসামি সোহাগ কৌশলে রুবেলকে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের একটি খেজুর বাগানে নিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা ইয়ামিন আলী একদিন পর সদর থানায় সোহাগের নামে হত্যা মামলা দায়ের করেন। আসামি সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

আলোচিত মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এই রায় ঘোষণা  দেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসূলী সহকারী পাবলিক প্রসিকিউটর এসএম শরীফউদ্দিন হাসু জানান, বয়স বিবেচনায় আসামির বিরুদ্ধে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০