Ibrahim Atiullah Anik
৫ নভেম্বর ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান গ্রুপের বিলুপ্তি ঘোষণা করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান

চেয়ারম্যান গ্রুপের বিলুপ্তি ঘোষণা করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান

চট্টগ্রামের মিরসরাই বিএনপির চেয়ারম্যান গ্রুপের প্রধান নুরুল আমিন চেয়ারম্যান বিএনপির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো নির্বাচনী পথসভা করেছেন। নির্বাচনী পথসভায় তিনি বলেন, আজ থেকে চেয়ারম্যান গ্রুপের বিলুপ্তি ঘোষণা করলাম। 

এখন থেকে সবাই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন।

তিনি বলেন, আজ থেকে আমাদের গ্রুপের নাম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষের গ্রুপ৷ মনোনয়ন অনেকেই চেয়েছে তারা সবাই আমাদের সতীর্থ৷ তাদের প্রতি আমার ভালোবাসা৷ সকল মান অভিমানে ভুলে আমরা ধানের শীষের লোক হিসেবে ঐক্যবদ্ধ থেকে কাজ করবো৷ আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্ধী ছিল৷ আজকের পর থেকে সেটি নেই৷ কাধে কাধ মিলিয়ে আমরা একসাথে কাজ করে এই নির্বাচনে মিরসরাই আসন খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেব৷ 

বুধবার (৫ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ও বারইয়ারহাট ট্রাফিক চত্ত্বরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, বিগত ১৮ সালেও আমার দল আমার উপর আস্থা রেখে নমিনেশন দিয়েছিলেন৷ ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা আমাদের উপর নির্যাতন চালিয়ে নির্বাচন করতে দেয় নাই। 

বুধবার বিকাল ৩ টায় মিরসরাই পৌর সদরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক  দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, ক্রীড়া সংগঠক লায়ন আবু তাহের সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল নেতৃবৃন্দ। একইদিন বিকাল ৪ টায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। এছাড়া বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

উল্লেখ্য,দলিয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চলতি বছরের ২৯ জুলাই বিএনপি থেকে প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করারহয় তাকে। বহিষ্কার এর মাত্র ৩ মাসের ব্যবধানে চট্টগ্রাম ১ আসন মিরসরাইয়ে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০