Shakil Shah
৯ মার্চ ২০২৩, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের জয়ের ইতিহাস

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। ৬ উইকেটের এই জয়ে ইতিহাসও গড়ল টাইগাররা। ২০ ওভারের ফরম্যাটে প্রথমবার ইংলিশদের হারাল তারা। যদিও টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ড জস বাটলারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে দারুণ জয় পায় স্বাগতিকরা। ৪ উইকেট হারিয়ে ও ১২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায়।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৩.৩ ওভারের ৩৩ রান তোলেন রনি তালুকদার ও লিটন দাস। তবে চতুর্থ ওভারে আদিল রশিদের বলে বোল্ড হন দীর্ঘ দিন পর জাতীয় দলে ফেরা রনি। ১৪ বলে ৪টি চারে ২১ রান করেন তিনি। পরের ওভারেই জোফরা আর্চারের শিকার হন লিটন। ব্যক্তিগত ১২ রানে তুলে মারতে গিয়ে ক্রিস ওকসের ক্যাচ হন তিনি।  

তৃতীয় উইকেট জুটিতে ৩৯ বলে ঝড়ো ৬৫ রান তোলেন নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। দলীয় ১২তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরির দেখা পান শান্ত। তিনি ২৭ বলে ফিফটি করেন। তবে সেই ওভারেই মঈন আলীর বলে তুলে মারতে গিয়ে স্যাম কারেনকে ক্যাচ দেন হৃদয়। তিনি ১৭ বরে ২টি চার ও একটি ছক্কায় ২৪ করেন। পরের ওভারে মার্ক উডের বলে বোল্ড হন শান্ত। তিনি ৩০ বলে ৮টি চারে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন।

এরপর অবশ্য আর কোনো বিপদ হতে দেননি অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন। পঞ্চম উইকেট জুটিতে তারা ৩৪ বলে ৪৬ রান করে অপরাজিত থেকেই দলকে জয় পাইয়ে দেন। সাকিব ২৪ বলে ৬টি চারে ৩৪ ও আফিফ ১৫ রানে অপরাজিত থাকেন।

ইংলিশ বোলার আর্চার, রশিদ, উড ও আলী একটি করে উইকেট দখল করেন।

এর আগে টস হেরে ইংলিশরা প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু পায়। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৮০ রান তোলে তারা। অবশেষে স্বাগতিকদের ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। দশম ওভারের শেষ বলে ওপেনার ফিল সল্টকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন এই স্পিনার। ৩৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৮ করেন সল্ট।

এরপর দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেম। দ্রুত ডেভিড মালানকে (৪) ফেরান সাকিব আল হাসান। ২০ রান করা বেন ডাকেটকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। ইংলিশদের ১৭তম ওভারে চতুর্থ উইকেটের পতন হয়। এ সময় হাসান মাহমুদের বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন ভয়ঙ্কর জস বাটলার। ৪২ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৬৭ করেন সফরকারী অধিনায়ক।

সফরকারী দল এরপর অবশ্য রানের চাকা সেভাবে সচল রাখতে পারেনি। স্যাম কারেনকে (৬) দ্বিতীয় শিকার বানান হাসান। আর আর ক্রিস ওকসকে ব্যক্তিগত এক রানে বোল্ড করেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ বোলাদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান হাসান। আর একটি করে উইকেট দখল করেন নাসুম, তাসকিন, মোস্তাফিজ ও সাকিব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০