Shakil Shah
৫ ডিসেম্বর ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কিল-ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাঙ্গাপাড়া এলাকার আফসার আলীর বড় ছেলে ইয়াকুব আলীর (৮৩) সঙ্গে ছোট ভাই আব্দুল মমিনের (৬৫) জমি নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে।

মঙ্গলবার সকালে আবারো বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় কিল-ঘুসিতে বড় ভাই ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। দুই ভাইয়ের মধ্যে মারামারিও হয়েছিল। সেখানেই তিনি মারা যান বলে শুনেছি। তবে তিনি অসুস্থ ছিলেন। তিনি কীভাবে মারা গেছেন আমরা জানি না।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, চলাচলের রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিল-ঘুসিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে নিহতের পরিবার অভিযোগ করছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০