Shakil Shah
২০ নভেম্বর ২০২২, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে শুরু কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

ভোরের দর্পণ ডেস্কঃ

ঝাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে কাতার বিশ্বকাপের। অনেক আলোচনা-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে এবং অনেক প্রথমের জন্ম দিয়ে মরুর বুকে অবশেষে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এক ট্রফিতে চোখ রেখে লড়বে বত্রিশ দল। বাংলাদেশ সময় রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। তার ঘণ্টা দেড়েক পরেই মাঠে নামবে স্বাগতিক কাতার-ইকুয়েডর।

আল বাইয়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যে দর্শকরা মাঠে উদ্বোধনী আয়োজন উপভোগের জন্য জড়ো হচ্ছেন

 

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি কি থাকছে

সাধারণত সব আসরের উদ্বোধনী অনুষ্ঠানেই সেই দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরা হয় নানা আয়োজনে। এরপর থাকে খ্যাতিমান কিংবা বিশ্বখ্যাত সংগীত শিল্পীদের পারফরম্যান্স। থাকে বিশ্বকাপের থিম সং পরিবেশন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বিশ্বকাপের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন আমেরিকার শিল্পী লিল ববি। আর থিম সং-এর সঙ্গে নৃত্য করবেন মরোক্কোর নৃত্যশিল্পী মানাল ও রেহমা। তাদের সঙ্গে থাকবেন নোরা ফাতেহিও।

 

এছাড়া কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এরও সঙ্গীত পরিবেশনা থাকবে। ব্যান্ডটির সদস্য জুং কুক ‘ড্রিমার্স’ গানটি পরিবেশন করবেন বলে জানা গেছে। এছাড়া আমেরিকার মিউজিক্যাল গ্রুপ ‘ব্ল্যাক আইড পিস’ ও ইংলিশ গায়ক রবি উইলিয়ামসের পারফরম্যান্স করার কথা রয়েছে।

গুঞ্জন শোনা গিয়েছিল কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েলও পারফরম্যান্স করবেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

তবে স্থানীয় সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীরা সুযোগ পেতে পারেন পারফরম্যান্স করার। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট লা’ইব। এরপর আতশবাজির ঝলকানিতে শেষ হবে ৪৫ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে পড়বে কাতার ও ইকুয়েডরের প্লেয়াররা। এরপর কাতারের আটটি শহরে চলতে থাকবে ২৯ দিন ব্যাপী এই বিশ্বকাপ। যেখানে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বসেরা হওয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০