
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।