Shakil Shah
১৫ অগাস্ট ২০২১, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গাছের চারা রোপন।
এ লক্ষ্যে গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন শরীফ খতম শেষে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে ১০০ জন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এরপর গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার কার্যালয় প্রাঙ্গণে বকুল গাছ সহ বেশ কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফরোজা হাসমত, জাতীয় মহিলা সংস্থার গোপালগঞ্জ জেলা শাখার পরিচালনা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা শারমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আব্দুল হাকিম শেখ, মাঠ সমন্বয়কারী মোঃ বিল্লাল মিয়া সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০