বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারী ২০২৬
Online Desk
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে : র‌্যাব ডিজি

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে : র‌্যাব ডিজি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের কোনো ঝুঁকি নেই; ঝুঁকি রয়েছে তাদের জন্য, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়, জাল ভোট দিতে যাবে, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবে কিংবা ফলাফল মেনে না নিয়ে আইন ভঙ্গ করবে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে শেরেবাংলা নগর রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, নির্বাচনে ঝুঁকি অবশ্যই আছে। তবে আমি মনে করি, এই নির্বাচনে ঝুঁকি তাদের জন্য, যারা নির্বাচন বানচাল করতে চায়। যারা জাল ভোট দিতে যাবে, ব্যালট বাক্স ছিনতাই করবে, ভোটকেন্দ্রে আক্রমণ করবে বা ফলাফল মেনে না নিয়ে আইন অমান্য করবে— ঝুঁকি তাদেরই।

তিনি বলেন, তফসিল ঘোষণার আগ থেকেই র্যাব নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে জোরালো অভিযান চালানো হয়েছে। গত দেড় থেকে দুই মাসে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়েও অস্ত্র উদ্ধার
নির্বাচনকে তিনটি ধাপে ভাগ করে প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে অতিরিক্ত আইজিপি বলেন, নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়। নির্বাচন-পূর্ব সময় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

নির্বাচনের দিন র‌্যাব স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে ৬৪ জেলায় র‌্যাবের টিম মোতায়েন রয়েছে।

র‌্যাবের এই ডিজি বলেন, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার ও পুলিশসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও ওসিদের সঙ্গে সমন্বয় করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে র‌্যাব।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী স্থির (স্ট্যাটিক) ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রযুক্তিগত সক্ষমতাও আগের চেয়ে বাড়ানো হয়েছে। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি রয়েছে, পুলিশের প্রায় ২৫ হাজার ৭০০ বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ড্রোন, র্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

বহিরাগতদের উপস্থিতি ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অযৌক্তিকভাবে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ। এ বিষয়ে র‌্যাব সতর্ক নজরদারিতে রয়েছে। বড় অঙ্কের অর্থ লেনদেন বা ভোটার প্রভাবিত করার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা সম্মিলিতভাবে কাজ করছি। কোথাও যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটে এবং ভোটগ্রহণের পরিবেশ নষ্ট হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে।

জঙ্গি হামলার কোনো নির্দিষ্ট হুমকি নেই বলেও জানান র‌্যাব মহাপরিচালক। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাব্যাক্ত করেছেন র্যাব মহাপরিচালক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“জুলাই বিপ্লবের পরিবর্তন আজ বাস্তবায়ন হবে”—জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

শেষ হলো ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষা

আলাদা কক্ষে ভোটের সুযোগ, প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

রাঙ্গামাটির লংগদুতে ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর মইদাম কেন্দ্রে বিএনপির কর্মীদের হামলায় বৈছাআ আহ্বায়কসহ আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু, ভোট জালিয়াতির অভিযোগ

দিনাজপুরে সিথিতে লাল সিঁদুর ও কপালে লাল টিপ দিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে সংখ্যালঘুরা

মোরেলগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে নারীদের প্রতি উপস্থিতি বেশি দেখা গেছে

১০৮ বছর বয়সেও ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্রে এসে খুশি বিধু রাণী শীল

পটুয়াখালীতে উৎসব মুখর পরিবেশে চারটি আসনের ভোট গ্রহণ চলছে

১০

দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ও নতুন প্রজন্মের ভোটারেরা ভোট দিচ্ছেন

১১

ভূরুঙ্গামারীতে শান্তি পূর্ণ ভাবে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

১২

বাঁশখালীতে উৎসবমুখর ভোটগ্রহণ, ধীরগতির নারী বুথেও ভোটাধিকার প্রয়োগে দৃঢ় নারীরা

১৩

ভোলায় নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী চিত্রে ইতিবাচক বার্তা

১৪

রাঙামাটিতে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে

১৫

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না – জোনায়েদ সাকি

১৬

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান

১৭

কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধার অভিযোগ পাটওয়ারীর

১৮

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

১৯

যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো- হাসনাত আবদুল্লাহ

২০