Shakil Shah
২২ অগাস্ট ২০২২, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের ৬৮ জেলে ভারতের জেলে

পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি:

লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের ৬৮ জেলে ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। রবিবার বিকাল পাঁচটার  দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে তিনি গত শুক্রবার বরগুনার পাথরঘাটার ১১ জেলেকে ভারতের কারাগার থেকে জামিনের জন্য ভারত গেছেন। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

গোলাম মোস্তফা চৌধুরী ভোরের দর্পনকে জানান, ভারতের কাকদিপ এলাকার তাকদীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ২১ জেলে, বুদ্ধপুর আশ্রয় কেন্দ্রে ২৩ জেলে এবং হলদেবুনিয়া বনবিভাগে ২৪ বাংলাদেশী জেলে রয়েছে। এরা সেখানকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে। এসব  জেলেরা বরগুনা পিরোজপুর ও পটুয়াখালীসহ উপকূলীয় জেলার বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যদি ভারতীয় সরকারের সাথে আলোচনা করা হয় তাহলে এসব জেলেদেকে সহজেই দেশে ফিরানো সম্ভব। তা না হলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে। এর পর আইনি প্রক্রিয়া শেষে ফেরত পাঠানো হবে। এদিকে ভারতে চলে যাওয়া জেলেদের শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা।

ভারতে চলে যাওয়া জেলে মোহাম্মদ ফিরোজ ও হাসানের পরিবারের বরাত দিয়ে আলামিন ফোরকান ভোরের দর্পনকে জানান, তাদের মা ফিরোজা বেগম ছেলেদের চিন্তায় বারবার মোর্ছা যাচ্ছেন। আয়ের উৎস পরিবারের দুই সন্তানদের নিখোঁজের সংবাদ শোনার পর থেকে গত তিনদিন ধরে তাদের নাওয়া-খাওয়া বন্ধ রয়েছে।

এবিষয়ে দক্ষিণ পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোষ্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মুমিনুল ইসলাম ভোরের দর্পনকে জানান, গত মঙ্গলবার ঝড়ের কবলে পরে যেসব জেলেরা ভারতীয় কারাগারে আছে তাদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ চলছে। এরমধ্যে বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পরে যারা ভারতে চলে গেছে তাদের বিষয়ে সদরদপ্তরে জানান হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০