Online Desk
১৬ মার্চ ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডভন্ড’ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা

ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান 'লন্ডভন্ড' শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত শিবপুর লিয়াকত উলূম আলীম মাদ্রাসা ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় মাদ্রাসাটির হাফ-বিল্ডিং ভবনের তিনটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে যায়। এতে করে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে মাদ্রাসা ভবনের উপরের অংশের টিন ও ছাউনি ছিটকে পড়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে তিনটি শ্রেণিকক্ষ সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

সৌভাগ্যবশত ঘটনাটি রাতে ঘটায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের ক্ষতির কারণে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না করা হলে শতাধিক শিক্ষার্থীর নিয়মিত পাঠদান ব্যাহত হবে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মঞ্জুরুল হক মঞ্জু বলেন, এই মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। আগে থেকেই পর্যাপ্ত ভবনের সংকট ছিল। এখন ঝড়ে তিনটি ক্লাসরুমের ছাদ উড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান চালানো কঠিন হয়ে পড়বে। আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের দৃষ্টি আকর্ষণ করছি যেন ঈদের আগেই জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কার করা হয় এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়।

এ বিষয়ে মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন জানান, আমাদের মাদ্রাসার নিজস্ব কোনো তহবিল নেই। হঠাৎ এই দুর্যোগে ভবনের বড় ধরনের ক্ষতি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বরাবর আবেদন জানিয়েছেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা বলেন, আমি বিষয়টি শুনেছি। ক্ষয়ক্ষতির ছবি ও লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০