Shakil Shah
১০ নভেম্বর ২০২১, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজেল, নিত্যপণের দাম বাড়াকে যৌক্তিক বলছেন অর্থমন্ত্রী

  ডিজেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া বেড়েছে। গণপরিবহনের ভাড়া বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। জীবনযাত্রার ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছে মানুষ। তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব বিষয়কে যৌক্তিক বলেই মনে করছেন।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত জানানোর সময় জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পুরোটাই যৌক্তিক। সরকার কোত্থেকে টাকা পাবে? রাজস্ব অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়। ভালো দিক দেখবেন না? তেলের দাম কি আমরা বাড়িয়েছি? আমাদের সরকার বাড়িয়ে দিয়েছে? কোনো জাহাজে যদি করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়, তাহলে সেই জাহাজ কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। জাহাজ চলতে না পেরে মাসের পর মাস সাগরে আটকে আছে, সেই চার্জ শিপিং কোম্পানিকে করা হয়। চার্জগুলো সব একত্র হয়ে পুরো চার্জটা আমরা পাই।’

ডিজেলের দাম বাড়ানোয় মানুষের জীবনযাত্রার ওপর চাপ পড়ছে, এর কোনো বিকল্প ছিল কিনা, এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এটা স্বীকার করি। যখন দাম কমে আমরা দাম কমাই, যখন দাম বাড়ে বাড়াই। আগামী মিটিংয়ে আমরা আপনাদের জানাব গত দুই বছর কি পরিমাণ ডিজেলের দাম বেড়েছে, আমরা কতটা বাড়িয়েছি। আপনারা তাহলে বুঝতে পারবেন সরকার কতটা বহন করতে পারে। এর সঙ্গে ভোক্তাদেরও কিছুটা বহন করতে হবে।’

বিপিসি ৪৩ হাজার কোটি টাকা লাভ করলেও জ্বালানির দাম কমেনি কেন, সেই প্রশ্নে মুস্তফা কামাল বলেন, এই যে সেফটিনেট প্রকল্পগুলো আছে এগুলো তো সরকার টাকা প্রিন্ট করে চালাচ্ছে না। সরকারকে টাকা আয় করে চালাতে হয়। এগুলো তো শেয়ার করতে হয়। তারপরও সরকার যতটুকু পারে শেয়ারিং করে। সামান্য যেটা না হলে না সেটা ভোক্তাদের ওপর দেয়।

ডিজেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া যেভাবে বাড়ানো হয়েছে তা পুনর্বিবেচনার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আগে আমাকে জানতে হবে দাম বৃদ্ধির কারণ। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। আমি যদি দেখি কোনো ভিত্তি ছাড়া দাম বাড়ানো হয়েছে, সেটা বিবেচনা করার অবশ্যই সুযোগ রয়েছে। জ্বালানির দাম যখন আন্তর্জাতিক বাজারে কম ছিল, সেই বেনিফিট কি আমরা সবাই পাইনি? সব ভোক্তা বেনিফিট পেয়েছে। এখন দাম বেড়েছে, আমরা উৎপাদনকারী নয়, আমরা ভোক্তা। আমরা গ্রহণ করি, আমাদের এখানে হাত দেওয়া সম্ভব নয়। তারপরও চেষ্টা করব যে পরিমাণ বাড়বে সে পরিমাণ যেন আমাদের ভোক্তারা সহ্য করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০