
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী জেলার উত্তরে ভারতের হিমালয় পর্বতের নিকটবর্তী ডিমলা উপজেলার অসহায়, প্রান্তিক শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন নীলফামারী। বুধবার দুপুরে ডিমলা উপজেলার খালিশা চাপানি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন নীলফামারী’র আয়োজনে ২শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা রেজিস্ট্রার শাখাওয়াত হোসেন, ডিমলা সাব রেজিস্ট্রার রাম জীবন কুন্ড, সৈয়দপুর সাব রেজিস্ট্রার মিজানুর রহমান, ডিমলা দলিল লেখক সমিতির সভাপতি ও ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান চৌধুরী দলু, ইউপি সদস্য প্রদীপ কুমার রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, সহকারি শিক্ষক জহির উদ্দিন ও ঠিকাদার সুমন ইসলাম প্রমুখ।