Shakil Shah
১২ নভেম্বর ২০২২, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় যেন গাজীপুরের পুনরাবৃত্তি না হয় : কাদের

ভোরের দর্পণ ডেস্কঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু সচিবকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, সেতু সচিব আপনি শুনুন, গাজীপুরের পুনরাবৃত্তি এখানে যেন না হয়। এখানে জনভোগান্তি যাতে না হয়। সে ব্যাপারে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করে রাখবেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।

শনিবার (১২ নভেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক। প্রধানমন্ত্রী একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন। অনেকে জানতে চাইছে কীভাবে সম্ভব। শুধু আপনার (শেখ হাসিনা) ম্যাজিক লিডারশিপের কারণে হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, সমতল থেকে পাহাড় পর্যন্ত সড়ক যোগাযোগ পথে আমাদের নেটওয়ার্ক আমরা সম্প্রসারিত করেছি। পৃথিবীর অনেক দেশ আছে, আমাদের সীমান্তে সড়ক ছিল না। সেনাবাহিনী আমাদের সীমান্ত সড়ক নির্মাণ করেছে। এটাও একটা নতুন সংযোজন, নতুন মাইলফলক। আমরা যেন গাজীপুরের পুনরাবৃত্তি এখানে না ঘটাই। সেতু সচিব আপনি শুনুন, গাজীপুরের পুনরাবৃত্তি এখানে যেন না হয়। এখানে জনভোগান্তি যাতে না হয়। সে ব্যাপারে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করে রাখবেন। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস সঞ্চালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০