Online Desk
৬ জুলাই ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমের বিদায়ের ঘোষণায় জরুরী সভা ডেকেছে বিসিবি

ভোরের দর্পণ ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বিদায় বেলায় সাংবাদিকদের সামনে অঝোরে কাঁদলেন দেশের ড্যাশিং এই ওপেনার।

তামিম ইকবালের অবসর ইস্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বিবৃতি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যু নিয়ে আজ রাত ১০টায় রাজধানীর পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে সভা ডেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায়, বৈঠক শেষে রাত ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

এর আগে গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনারের চোট নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরই অবসরের ঘোষণা দিলেন।

বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়া তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে তামিমের ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে এই সংস্করণেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তামিম।

এদিকে তামিমের অবসরের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত। অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০