Shakil Shah
১১ ডিসেম্বর ২০২২, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালা খুলে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা

ভোরের দর্পণ ডেস্ক :

দীর্ঘ চার দিন অবরুদ্ধ থাকার পর তালা খুলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার দুপুর ১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ সালেহ এমরান প্রিন্সের নেতৃত্বে নেতাকর্মীরা প্রবেশ করেন। এ সময় প্রিন্সের সাথে বেশ কয়েকজন আইনজীবী ও দলের নেতাও কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে দুপুর থেকে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

তার আগে শনিবার রাত ১০টার পর কার্যালয়ের সামনে অবস্থান থেকে সরে আসে পুলিশ। এরপর সকাল থেকে খুলে দেয়া হয় কার্যালয়ের সামনের সড়কও।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। খুলে দেয়া হয়েছে নয়াপল্টনের সড়কও। এক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তাও করা হবে।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের নিচতলার পুরো ফ্লোর এলোমেলো রয়ে গেছে। এ সময় বড় বড় ডেগ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে পুলিশি অভিযান শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা দেয় পুলিশ। এরপর কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০