Shakil Shah
৮ এপ্রিল ২০২৪, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থানচি ব্যাংকে হামলায় ব্যবহৃত গাড়ি সহ আটক ৪

থানচি ব্যাংকে হামলায় ব্যবহৃত গাড়ি সহ আটক ৪

বান্দরবানের থানচি উপজেলায় গত ৩ এপ্রিল সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলার সময় ব্যবহৃত একটি বোলেরো গাড়ি সহ গাড়ির ড্রাইভার মোহাম্মদ কফিল উদ্দিন সাগর (২৮) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ এপ্রিল (রবিবার) এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া  একই দিনে রাত ১০ টায় জেলা সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে ঐদিনের হামলার সাথে সরাসরি জড়িত আরো ৩ জন কেএনএফ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন ভানুনুন নুয়াম বম,সে রোয়াংছড়ি উপজেলার,রৌনিন পাড়া ৬নং ওয়ার্ডের জিংচুন নুং বম এর ছেলে। গ্রেফতারকৃত জেমিনিউ বম,আমে লনচেও বম, তারা দুইজন সম্পর্কে ভাই ভোন, তারা থানচি উপজেলার ৯নং ওয়ার্ড সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বম এর সন্তান। 

গ্রেফতার কৃতদের বিষয়ে নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান তাদেরকে গতকাল বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত পড়ে জানাবো।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার সৌকত শাহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত গাড়ির ড্রাইভার ও তিনজন কেএনএফ সদস্য আটকের বিষয়ে নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ পক্রিয়াধীন সহ চলমান অভিযান অব্যাহত আছে বলে জানান।

এদিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক শেরন পাড়া হতে সশস্ত্র সংগঠন কেএনএফ এর প্রথম সারির সমন্বয়ক, ব্যাংক ডকাতি,অস্ত্র লুটের ঘটনার পরামর্শক চেওসিম বম কে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বিকেলে জেলা পরিষদে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন  র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এদিকে রুমা ও থানচি উপজেলায় চলমান পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সাঁজোয়া যান এপিসি আনা হয়েছে এ দুই উপজেলায়। যা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাাকায় টহল দেবেন  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০