
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় হাদী তালুকদার ও নুরুন্নাহার হাদী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ১২ তম বারের বৃত্তি প্রদান অনুষ্ঠানের দিন গত বছরের এসএসিতে সর্বোচ্চ নাম্বার পাওয়া মাধ্যমিক ও মাদ্রাসার ৪ শিক্ষার্থীর হাতে পঞ্চাশ হাজার করে দুই লাখ টাকা তুলে দেয়া হয়। এছাড়াও ১৫ শিক্ষার্থীকে দুই লাখ ৮৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ রুমী আলী।
এসময় উপস্থিত ছিলেন, দুবাইয়ের আল হেলাল ব্যাংকের সাবেক ব্যাংকার এমএইচ ফজলে রব ও সাবেক ব্যাংকার নওশাদ মাহমুদ অনু প্রমুখ।