
দিনাজপুর জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিথিতে লাল সিঁদুর ও কপালে লাল টিপ পড়ে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়। সকাল থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মহিলারা কপালে লাল টিপ ও মাথায় সিঁদুর দিয়ে ভোট দেয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ও ভোট প্রদান করছে। ৯৫ বছর বয়সী সংখ্যালঘু বৃদ্ধা দিপালী কুন্ডু ভোট দিয়ে যেন নিজের আনন্দ ধরে রাখতে পারছিল না।
পাহাড়পুর নিবাসী স্বপন কুমার দেবের স্ত্রী দিপালী কুন্ডু সাংবাদিকদের দেখেই বলে উঠলেন বাবারা অনেকদিন পর ভোট দিলাম, খুব আনন্দ লাগছে। প্রতিবারে ভয়ের কারণে ভোট দেইনি। এবার আর ভোট নেই ও বাধা নেই। একই কেন্দ্রে নতুন প্রজন্মের শোভারানী দেব (২৪) প্রথম বার ভোট দিয়ে আনন্দে বললেন, খুব মজা লাগলো এবার মনে হল আমি বাংলাদেশের নাগরিক।
আমার দেশ সোনার বাংলাদেশ। গোপালগঞ্জ চেহেলগাজী ইউনিয়ন পরিষদ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রকিকুল হাসান জানান,সকাল থেকে সংখ্যালঘুরা ভোট দিচ্ছেন। তাদের মধ্যে কোন ভয় ভীতি পরিলক্ষিত হয়নি। চেহেলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ঝনটু চন্দ্র রায় বললেন, দীর্ঘ ১৭ বছর পর নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিলাম। ইতিপূর্বে সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদান করা হতো কিন্তু এবার কোন ভয় নেই।
ঝর্ণা রানী কর্মকার বললেন, দীর্ঘ ১৭ বছর পর বাধাহীন ভাবে এবং কোন প্রকার ভয়ভিতি ছাড়াই নির্বিঘ্নে ভোট দিয়ে আসলাম নেই। সংখ্যাগুলো এবার সেনাবাহিনীর র্যাব পুলিশ ও প্রশাসনকে অভিনন্দন জানান এবং বলেন প্রতিটা ভোটেই যেন সেনাবাহিনী মাঠে থাকেন তাহলে আমাদের ভয়ের কিছু থাকবে না।