Bhorer Darpan Online
২৪ জুন ২০২০, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে একই গ্রামে একই দিনে একই পাড়ায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটলো। করোনা উপসর্গে মারা যাওয়া ব্যাক্তির নাম কামাল হোসেন (৩৫)। তিনি বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত আশেক আলী মন্ডলের ছেলে। এছাড়াও তিনি বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক পদে চাকুরী করতেন।
বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে বেলঘরিয়া গ্রামের ফায়েজের মোড়ে চা খেতে গিয়েছিলেন কামাল হোসেন। রাত ১০টার দিকে বাড়ি যেতে উদ্যত হলে হঠাৎ সে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং বমন করতে থাকে। সেই সাথে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় তার।
স্থানীয় লোকজন এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। রাত ১১টার দিকে স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিনে একই গ্রামের একই পাড়ার পান ব্যবসায়ী ইয়াদুল ইসলাম নামের এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ দিন সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইয়াদুল ইসলাম। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতেই তিনি মারা যান। মাত্র ৭ ঘন্টার ব্যবধানে ওই পাড়ার কামাল হোসেনও মারা যান শ্বাসকষ্ট নিয়ে। এ নিয়ে ওই গ্রামের মানুষের মনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
একই দিনে দুই ব্যাক্তির মৃত্যুর ঘটনায় গ্রামের মানুষ গুলো বুঝে উঠতে পারছেনা তাদের করণীয় কি। সত্যিই কি তারা করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন? নাকি অন্য কোন কারনে মৃত্যু হয়েছে? এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গ্রামবাসীদের মনে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ রিপোর্ট লেখার সময় উপজেলা স্বাস্থ্য বিভাগ কিংবা উপজেলা প্রশাসন কারো বক্তব্যই নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০