Shakil Shah
২ ফেব্রুয়ারী ২০২১, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে স্কোয়াশ চাষে সফল কুদ্দুস

শাহীন আলম, দুর্গাপুর (রাজশাহী) :

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগরে চাষ হচ্ছে বিদেশি সবজি ‘স্কোয়াশ’। এই সবজির দেশ ও দেশের বাইরে ব্যাপক চাহিদা থাকায় রপ্তানির অপার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন এই সবজি চাষে কৃষক লাভবান হওয়ায় স্বল্প পরিচর্যা ও উৎপাদন খরচ কম হওয়ার কারণে অনেকেই এই সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছে।

 

স্কোয়াশ চাষে জড়িত কুদ্দুস আলী বলেন, আমি চারা উৎপাদন থেকে শুরু করে ফসল বিক্রি পর্যন্ত সব কিছুই আমি করি। এলাকার আলতাফ হোসেন প্রথম সূদুর দক্ষিণ কোরিয়া হতে এই বীজ সংগ্রহ করেন। খুব সুন্দর চারা উঠেছিল। পরবর্তিতে কৃষি অফিসের সহযোগিতায় আমি তিন বিঘা জমিতে এই সবজি রোপণ করি।

তেমন কোন কীটনাশকের প্রয়োজন হয়নি শুধুমাত্র আলোক ফাঁদ ব্যবহার করা হয়েছে। বীজ থেকে উৎপাদনে যেতে প্রায় ৫০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এ পর্যন্ত প্রায় দেড় লক্ষ টাকার বিক্রি হয়েছে। আরো দেড় লক্ষ টাকার বিক্রির আশা করছি। এই সফলতার পেছনে কৃষি অফিসের অনেক ভূমিকা রয়েছে। তাদের প্রত্যক্ষ সহযোগিতার কারণেই এই সফলতা।

উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান জানান, এই সবজিটি বাংলাদেশে নতুন। অনেক পুষ্টিকর হওয়ার কারণে দেশ ও দেশের বাহিরে ব্যাপক চাহিদা রয়েছে। এই সবজির ইউরোপ ও আমেরিকায় ব্যাপক চাহিদা রয়েছে। ফলে এর মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এটি শীতকালীন সবজি। দুর্গাপুরের জলবায়ু এটি উৎপাদনের জন্য যথেষ্ট উপযুক্ত।

কোন কীটনাশক ব্যবহার ছাড়া শুধুমাত্র জৈব সার ব্যবহার করে উৎপাদন সম্ভব। এটি উৎপাদনে মাটির আর্দ্রতা ধরে রাখতে হবে, সেইসাথে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এতে উৎপাদন খরচ কমবে। তাতে বাড়তি লাভ হবে কৃষকদের। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০