Online Desk
৩১ মার্চ ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহাজারীতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, আক্রান্তদের ৭০ ভাগই শিশু

দোহাজারীতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, আক্রান্তদের ৭০ ভাগই শিশু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে ১৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

গত এক সপ্তাহে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৬৬ জন রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদের মধ্যে ৭০ শতাংশ হলো শিশু রোগী, যাদের বয়স ৫ বছরের নিচে। পরিস্থিতি ক্রমান্বয়ে বাড়তে থাকলে সংকট তীব্র আকার ধারণ করতে পারে বলে সচেতন মহলের অভিমত।

দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ্যান্টিবায়েটিক, ডিএনএস স্যালাইন ও খাবার স্যালাইনের সংকট না থাকলেও ৩১ শয্যার অর্গানোগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় চিকিৎসক স্বল্পতার কারনে ডায়রিয়ার প্রকোপে বিপাকে পড়েছেন এই হাসপাতালের চিকিৎসকেরা।

হাসপাতালের শয্যা খালি না থাকায় নতুন ভর্তি রোগীদের ঠাঁই হয়েছে মেঝেতে। অস্বাস্থ্যকর খাবার এবং আবহাওয়া পরিবর্তনের কারনে আচমকা গরমের জন্য ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানান চিকিৎসকরা।

এছাড়া ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণে পানিবাহিত জীবাণুর সংক্রমনের ফলে ডায়রিয়া রোগ হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বলে জানান চিকিৎসকেরা।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর.ওম.ও) ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, “সিজন পরিবর্তন কারনে ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। গরম বাড়লে পানির উৎসে জীবাণুর প্রকোপ বাড়ে, যা ডায়রিয়া ছড়ায়। রাস্তাঘাটের অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিরাপদ পানির অভাব এর অন্যতম কারন। গরমের কারনে মানুষ বাইরের অনিরাপদ পানি/শরবত নিজে পান করছেন এবং বাচ্চাদের দিচ্ছেন। তাছাড়া ডায়রিয়ার ধরনেও পরিবর্তন হচ্ছে। ডায়রিয়ার সাথে জ্বরও থাকছে। একারণে রোগীর অবস্থার উন্নতি হতে সময় নিচ্ছে। ২ দিনের বদলে ৪ থেকে ৫ দিন লাগছে, এতে বাড়ছে চিকিৎসা খরচ। দোহাজারী হাসপাতাল থেকে এখনো কোন রোগী রেফার করা লাগেনি বা মারা যায়নি। ডায়রিয়া আক্রান্তদের দ্বারা বাকী রোগীরা যাতে আক্রান্ত না হয় সেজন্য ডায়রিয়া রোগীদের আলাদা করে ডায়রিয়া ব্লক করা হয়েছে।”

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, “বর্তমানে চন্দনাইশে ডায়রিয়া রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ রয়েছে। দোহাজারী হাসপাতালে আগামী ১ এপ্রিল নতুন দুইজন চিকিৎসক যোগদান করবেন। আমরা জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি। বিশেষ করে বিশুদ্ধ পানি পান করা, হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা এবং খাবারের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা আশা করছি, সকলের সহযোগিতায় যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০