Bhorer Darpan
২৯ মার্চ ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার খানপ্লাজার দোতলায় ‘ফেস্টিভা ক্রোকারীজ এন্ড ইলেকট্রনিকস’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসব-২০২৬ এর লাকী কুপন ড্র।

গত শনিবার (২৮ মার্চ) বিকালে ড্রয়ের মাধ্যমে মোটর সাইকেল, ফ্রীজ, টেলিভিশন, গ্যাসের চুলা, ব্লেন্ডার সহ ১০১টি আকর্ষণীয় পুরস্কারজয়ী ক্রেতাদের কুপন নম্বরগুলো ঘোষণা করা হয়।

গত ১৬ ডিসেম্বর থেকে ২৬ মার্চ পর্যন্ত ‘ফেস্টিভা ক্রোকারীজ এন্ড ইলেকট্রনিকস’ থেকে কেনাকাটা করে যাঁরা কুপন সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০১ জন ক্রেতাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী ক্রেতা রংপুরের মনির আহমদকে হিরো মোটরসাইকেল, দ্বিতীয় পুরষ্কার বিজয়ী খাগরিয়ার মাহিনকে ফ্রিজ এবং তৃতীয় পুরষ্কার বিজয়ী পূর্ব দোহাজারীর আফরোজাকে এলইডি টিভি হস্তান্তর করা হয়।

ফেস্টিভাতে এক আনন্দঘন পরিবেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এম.এ আলম।

আলোকিত দোহাজারী ম্যাগাজিন সম্পাদক মাওলানা আবদুল গফুর রব্বানীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুস, হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সোলাইমান, সমাজসেবক দেলোয়ার হোসেন সওদাগর, গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ পরিচালক ওবাইদুল আকবর টুটুল, খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম সুমন, মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, অর্থ সম্পাদক মামুনুল ইসলাম, প্রবাসী মাবুদ প্রমূখ।

কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করার পাশাপাশি নিয়মিত গ্রাহকদের উৎসাহ দিতেই এই বিশেষ লাকী কুপন ড্র’র আয়োজন করা হয়েছিলো উল্লেখ করে ফেস্টিভা সত্বাধিকারী এম.এ আলম বলেন, “আমরা সবসময় চেষ্টা করি ক্রেতাদের কাছে সেরা মানের পণ্য বিক্রয়ের পাশাপাশি সুন্দর অভিজ্ঞতা উপহার দিতে।”

পুরস্কার গ্রহণকালে ক্রেতারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ফেস্টিভা’র এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযান: পিকআপসহ ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক

১০

দশমিনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

১১

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

১২

উলিপুরে লাইসেন্স বিহীন দোকানে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

১৩

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আর থাকবে না : বিদ্যুৎ মন্ত্রী

১৫

১১ জেলায় নতুন ডিসি

১৬

যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

১৭

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

১৮

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ

১৯

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

২০