Bhorer Darpan
২৮ মার্চ ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হাজারী বাড়ি সংলগ্ন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের নবনির্মিত শ্রী মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গত শুক্রবার বিকালে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট তুষার কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুভ উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন পাচঁরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শামসুদ্দিন সওদাগর, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম সওদাগর, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. কামাল উদ্দিন, পৌরসভা এলডিপির সভাপতি মো. লিয়াকত আলী, পৌরসভা যুবদলের আহবায়ক মো. ইফতিয়ার উদ্দিন সুমন, পূজা উদযাপন পরিষদ নেতা বাবু দাশ বাবলু, সত্যপদ তালুকদার বাবলা।

মন্দির পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক অরুণ কান্তি দত্ত, অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, শম্ভু দে, সাগর দে, বাবলা দত্ত, গণেশ দে, টিটো দাশ, যীশু দে, বিপ্লব মজুমদার, মিন্টু দে, দীপক মল্লিক, রতন শীল, সুমন চক্রবর্ত্তী, শিক্ষক আশীষ দে, দিলীপ দত্ত, চন্দন মল্লিক, কৃষ্ণ দে, সুজিত চক্রবর্ত্তী, সন্তোষ দে, সুমন দে, বিপ্লব দাশ, বাপ্পু দে, রনি মল্লিক, জিতু দে, রুবেল চক্রবর্ত্তী, ফাহিম দাশ, রুবেল দে, রাজু দাশ, শিপ্লব দাশ, শাপলু চক্রবর্ত্তী, রুবেল মজুমদার, আবির মজুমদার, রাকিব মল্লিক প্রমূখ।

বক্তারা বলেন, “সব ধর্মেই মানুষকে অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শনের কথা বলা হয়েছে। ধর্মের মূল কথাই সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণ। সমাজে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হলে সেখানে বৃহত্তর কল্যাণ সাধিত হয়। আজ মন্দির দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সবাই জ্ঞানচর্চা ও নিজ নিজ কর্তব্যের পাশাপাশি নিজ নিজ ধর্মের বিধিবিধান পালনের সুযোগ পাবেন। এর মাধ্যমে সবার দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো।”

স্থানীয় এবং দূর-দূরান্ত হতে আগত ভক্ত সমাগমে আশ্রম ভূমি মুখরিত হয়ে উঠে। পরে গত বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় নিহত বাবুল দে ও রনজিত ধর এর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এসময় নিহতদের পরিবারের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযান: পিকআপসহ ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক

১০

দশমিনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

১১

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

১২

উলিপুরে লাইসেন্স বিহীন দোকানে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

১৩

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আর থাকবে না : বিদ্যুৎ মন্ত্রী

১৫

১১ জেলায় নতুন ডিসি

১৬

যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

১৭

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

১৮

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ

১৯

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

২০