Admin Panel
২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফেরির সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হতে থাকায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত যানবাহনগুলোকে পল্টুনে সরিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয় এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরিতে ময়লা পরিষ্কার করার সময় ইঞ্জিনের সাইলেন্সার দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুন বের হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ঘটনাটির পর ফেরিঘাট এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ও পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে ইইই বিভাগের শিক্ষার্থীদের বিবৃতি

নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন

বাণিজ্যিক ব্যাংক থেকে ৪১৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

মায়েরা আমাদের মাথার তাজ- সীতাকুণ্ডে ডঃ শফিকুর রহমান

সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এলে পুনর্বাসন করা হবে”- লে.কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন

ধুনটে আসামিদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের অভিযোগ

পটিয়ার চাঞ্চল্যকর সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার

ভোট জালিয়াতির বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে – মামুনুল হক

ব্রাহ্মণবাড়িয়ায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

১০

প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা: খুলনায় তারেক রহমান

১১

শবে বরাতের মহিমান্বিত রাত: যাদের দিকে ফিরবে না আল্লাহর রহমতের দৃষ্টি

১২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০ কেজি গাঁজা সহ রিদয় মিয়া নামে ১ মাদক কারবারি গ্রেফতার

১৩

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাজিপুর প্রশাসন

১৪

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন সহযোগিতা করবে – ডিসি তৌফিকুর রহমান

১৫

ধুনটে রেশন কার্ড করে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

১৬

রিলেশনের বিয়ে, ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

১৭

পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে সংবাদ সম্মেলন

১৮

মাদারীপুরে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত ২

১৯

কাহালুতে কন্দ পেঁয়াজের মাধ্যমে বীজ উৎপাদনে এক নতুন মাত্র শুরু

২০