
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে তিন হাজার অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে তেল, চিনি, পেয়াজ, আলু, সেমাই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২মার্চ) ধনবাড়ী পৌরশহরের খাসপাড়া এলাকায় উপজেলার তিন হাজার পরিবারের মাঝে পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র’র উদ্যেগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র’র নির্বাহী পরিচালক ও ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।
এসময় পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র’র অর্থ পরিচালক শফিউর রহমান,ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যানরা উপস্থিত ছিলেন।