
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে সারাদেশে ১০(দশ) কেজি করে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী পৌর প্রশাসক সায়েম ইমরান।
বিতরণকালে ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন, কঞ্জারভেঞ্চি ইন্সপেক্টর বিশ্বনাথভদ্র, হিসাব রক্ষক জামিল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দুপুরে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে অসহায় দরিদ্রদের মাঝে মাথপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুবোধ মন্ডল ও যদুনাথপুর ইউনিয়নের প্রশাসক ধনবাড়ী হর্টি কালচার সেন্টারের উদ্যানত্তত্ববিদ রাসেল পারভেজ তমাল।
এসময় যদুনাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, ট্যাগ অফিসার হর্টিকালচার সেন্টারের উপ সহকারী উদ্যান কর্মকর্তা এনামুল করিম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, প্রেসক্লাব সদস্য সাংবাদিক সোহাগ হোসেন, ইউপি সদস্য বাবুল আকতার, মিজানুর রহমান, ময়নাল হোসেন,মাহফুজা খাতুন, মর্জিনা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল জানান, উপজেলার ৭ টি ইউনিয়নে ৮ হাজার ৪শত ৪৬ পরিবারের মাঝে ৮৪দশমিক ৪শ৬০ মেট্রিকটন ও ধনবাড়ী পৌরসভায় ৩ হাজার ৮৫ টি পরিবারের মাঝে ৩০দশমিক ৮শ৫০ মেট্রিকটন চাল বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিযনেই এচাল বিতরণ করা হবে।