Online Desk
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে ঋণের চাপে কাঠমিস্ত্রির আত্মহত্যা

ধুনটে ঋণের চাপে কাঠমিস্ত্রির আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: কাঠমিস্ত্রীর কাজ করে কোনো রকম সংসার চালাতেন আব্দুল আলিম (৪৫)। ঠিকঠাক চলছিল তার সংসার। কিন্তু হঠাৎ লোভে পড়ে জুয়ায় আসক্ত হন তিনি। জুয়ায় টাকা হেরে দিনদিন বাড়তে থাকে তার ঋণের পরিমাণ।

বাধ্য হয়ে নিজের সহায় সম্ভব বিক্রি করে অনেকের পাওনা টাকা পরিশোধ করেন। কিন্তু লোভ সামলে ওঠেনি, তার সবকিছু শেষ করার পর বিভিন্ন দাদন ব্যবসায়ীর কাছে চড়া সুদে ঋণ নিয়েও বাজি লাগাতেন তিনি। ফলে পাওনাদারদের চাপ আর মানসিক দুশ্চিন্তায় পড়ে আব্দুল আলিম আত্মহত্যার পথ বেছে নেন। আব্দুল আলিম বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ির পাশে জঙ্গল থেকে আব্দুল আলিমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এরআগে সকাল ৯টার দিকে বাড়ির পাশে জঙ্গলের ভেতর গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছেন আব্দুল আলিম।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল আলিম দীর্ঘদিন ধরে জুয়ায় টাকা হেরে ধার-দেনায় জর্জরিত। বিভিন্ন লোকজনের কাছে টাকা ধার করেছিল। এখন পাওনাদাররা টাকার জন্য চাপ দিলে তা ফেরত দিতে পারছিল না। ঋণ পরিশোধের উপায় না থাকায় তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ দিন আগে ধর্ষণ, কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

বাঞ্ছারামপুরে অনুমোদনহীন ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে প্রথম সানজিদা বিনতে জাকির

বান্দরবানে রমজান মাসে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

দেবিদ্বারে ইটবাহী ট্রাক্টার ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা

১০

ধুনটে ঋণের চাপে কাঠমিস্ত্রির আত্মহত্যা

১১

মাদ্রাসায় একাডেমিক বই দিলো বন্ধন লিও ক্লাব

১২

ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষে

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

১৬

কাহালুর নারহট্র ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

১৭

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শ্রমিক দম্পতিকে মারধর অভিযোগ

১৮

জিয়াউর রহমানের হাতে খনন করা শ্রীপুরে ছক্কার খাল ভরাটের পথে

১৯

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০