
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতি বক্তব্য রাখেন নবাগত ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. রেহানা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, ধুনট প্রেসক্লাবের সভাপরি রফিকুল আলম, ধুনট পল্লী বিদ্যুৎদের ডিজি এম কামাল পাশা ও উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম। মতবিনিময় সভা শেষে ধুনট অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দর পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদার করা হয়।