Online Desk
৩০ মার্চ ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : জ্বালানি তেল বিক্রির তদারকি এবং পর্যবেক্ষণ জোরদারের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় পেট্রল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২টি ফিলিং স্টেশন রয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মেসার্স ধুনট ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী ও মেসার্স সুলতান ফিলিং স্টেশনের দায়িত্বে আছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ডিপো থেকে পাম্পগুলোতে কী পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হচ্ছে এবং তা যথাযথভাবে নির্ধারিত ফিলিং স্টেশনে পৌঁছাচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করবেন। সরকারের আশঙ্কা, কিছু ক্ষেত্রে জ্বালানি তেল ফিলিং স্টেশনে না গিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই, বিক্রয় কার্যক্রমে কোনো কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং অবৈধভাবে তেল সরবরাহের বিষয়টি প্রশাসনকে নিয়মিত অবহিত করা।

এছাড়া চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকলে পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি পাম্পে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং করা হচ্ছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১০

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১১

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

১২

‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে’

১৩

বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া হচ্ছে জ্বালানী তেল, তবে সংকট এখনো কাটেনি

১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

সাভারে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি

১৭

৪২ লক্ষ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন

১৮

ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

১৯

ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান

২০