বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারী ২০২৬
Online Desk
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শ্রমিক দম্পতিকে মারধর অভিযোগ

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শ্রমিক দম্পতিকে মারধর অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে পোশাক কারখানার শ্রমিক দম্পতিকে মারধর ও নারী শ্রমিককে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের খোকন মীর ও তার স্ত্রী মরিয়ম খাতুন ঢাকায় পোশাক কারখানায় চাকুরি করেন। পোশাক শ্রমিক দম্পতি গ্রামের বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী আয়নাল হক তাদের জমি বেদখলের চেষ্টা করে। সংবাদ পেয়ে ওই দম্পতি ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন।

এ অবস্থায় বুধবার বিকেল ৫টার দিকে আয়নাল হক ও তার লোকজন খোকন মীরের জায়গায় ঘর তোলার চেষ্টা করে। এ সময় খোকন মীর ও তার স্ত্রী মরিয়ম তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আয়নাল হক ও তার লোকজন খোকন মীর ও তার স্ত্রীকে মারধরে আহত করে।

এ সময় প্রতিপক্ষের লোকজন খোকন মীরের স্ত্রী মরিয়ম খাতুনকে শ্লীলতাহানির চেষ্টা করে। আহত দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনরায় খোকন মীর বাদি হয়ে আয়নাল হক সহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আয়নাল হক জানান, জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ রয়েছে। বিবাদমান জমিতে ঘর উঠানোর সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাদের কোনপ্রকার মারধর বা শ্লীলতাহানির চেষ্টা করা হয়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এএসআই বেলাল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ দিন আগে ধর্ষণ, কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

বাঞ্ছারামপুরে অনুমোদনহীন ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে প্রথম সানজিদা বিনতে জাকির

বান্দরবানে রমজান মাসে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

দেবিদ্বারে ইটবাহী ট্রাক্টার ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা

১০

ধুনটে ঋণের চাপে কাঠমিস্ত্রির আত্মহত্যা

১১

মাদ্রাসায় একাডেমিক বই দিলো বন্ধন লিও ক্লাব

১২

ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষে

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

১৬

কাহালুর নারহট্র ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

১৭

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শ্রমিক দম্পতিকে মারধর অভিযোগ

১৮

জিয়াউর রহমানের হাতে খনন করা শ্রীপুরে ছক্কার খাল ভরাটের পথে

১৯

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০