
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দীপ্তি ও ছেলে নাফিস ফয়সাল আকাশকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় উপজেলার হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় এলাকাবাসির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষুদ্ধ জনতা প্রায় ৪৫ মিনিট ধরে ধুনট-শেরপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছেন। এসময় সড়ক অবরোধের ফলে রাস্তায় যানজটে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। সংবাদ পেয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌছে বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। উক্ত কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ধুনট উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদার, সাবেক ছাত্র নেতা আলমগীর হোসেন আলম, দোলা, ইউপি সদস্য দিতি, শহীদ জিয়া স্মৃতি সংসদ ধুনট উপজেলা কমিটির সভাপতি আয়শা আক্তার পলি, সাংগঠনিক সম্পাদক নাছিমা খাতুন, ব্যবসায়ী ময়না, শিক্ষক শফিকুল ইসলাম, সমাজ সেবক কোরবান আলী ও রফিকুল ইসলাম।
সমাবেশে বক্তব্যগণ বলেন, ২৪ ঘন্টার মধ্যে আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী শারমিন সুলতান দিপ্তী ও ছেলে নাফিস ফয়সাল আকাশকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দারি করেন। তা না হলে আমরা এলাকাবাসি আরো কঠোর কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য, ২৬ ফেব্রæয়ারি রাত ৯টায় উল্লাপাড়া গ্রামের চপল মাহমুদকে মারপিটে আহত করেছেন আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী শারমিন সুলতানা দীপ্তি ও ছেলে নাফিস ফয়সাল আকাশ। এ ঘটনায় আহত চপল মাহমুদের স্ত্রী নাছিমা খাতুন বাদি হয়ে ২৭ ফেব্রæয়ারি রাতে আবুল মুনছুর আহম্মেদ পাশা ও শারমিন সুলতান দিপ্তী, নাফিস ফয়সাল আকাশের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।