Bhorer Darpan
১৭ জুন ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীতে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর দেলোয়ার হোসেন (৩০) নামের এক অটো চালককে গলা কেটে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মূল রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। তাদের কাছ থেকে অটোরিকশা, মোবাইল, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। 

এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রাকিবা (২৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পলাশ থানায় (১৬ জুন) একটি এজাহার দায়ের করার পর দিবাগত রাতেই নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পলাশ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। পরে এ হত্যাকাণ্ডের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা, ৫৮০ টাকা, দুটি মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাকু, দুটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো পলাশ উপজেলার জয়পুরা গ্রামের আব্দুল বাতেন মৃধার ছেলে ইসমাইল মৃধা ওরফে (কসাই ইসমাইল ২৫), খানেপুর গ্রামের সাদেকের ছেলে শাকিল (২৯) ও নরসিংদী সদরের শ্রীনগর দড়িপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে কবির হোসেন (৫৪)।

পুলিশ ও নিহতের স্ত্রী রাকিবা জানান, শনিবার (১৪ জুন) দুপুরে দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে সেদিন তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরের দিন (১৫ জুন) সকালে পলাশ উপজেলার পাঁচদোনা চরসিন্দুর আঞ্চলিক সড়কের জিনারদী ইউনিয়নের নরসিংহারচর এলাকার সড়কের পাশের একটি কলাবাগানে দেলোয়ার হোসেনের গলাকাটা  মরদেহ পাওয়া যায়। দুষ্কৃতকারীরা তার গলাকেটে ভুড়ি বের করে শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে উলঙ্গ অবস্থায় ঘটনাস্থলে ফেলে রাখে এবং তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে তার মরদেহ অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ খবর পেয়ে নিহতের স্ত্রী রাকিবা ওই হাসপাতালে গিয়ে তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পুলিশ সুপার আব্দুল হান্নান স্যারের দিকনির্দেশনায় ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনার মূল্য রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের গ্রেপ্তার করা  হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইসমাইল, কবির ও শাকিল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও গত বছরের নভেম্বরে ইউনুস নামে এক অটোচালককেও হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে বলে তথ্য দিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের কোর্টে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০