Bhorer Darpan
২৬ জুলাই ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার শক্তিশালী  লক্ষ্যে সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও  সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শপথ পাঠ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এতে  ভার্চুয়াল  উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শপথ  বাক্য পাঠ করান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি  এ.এইচ.এম ফখরুল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা, কবিতা ইসলাম উপস্থিত ছিলেন। 

শপথ পাঠ অনুষ্ঠান শেষে ২য় পর্বে  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুম ভূইয়ার উপস্থাপনায়, আলোচনা সভায় ‘জুলাই যোদ্ধা’, আন্দোলনে নিহত ও আহতদের পরিবার, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এতে ২৪ এর  জুলাইয়ের স্মৃতিচারণ করে আগামীর বাংলাদেশ সম্ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন, আহত জুলাই যোদ্ধা, আসিফ মাহমুদ, জাহিন মোল্লা, জুলাই যোদ্ধা, শান্ত গাজী , জমিয়তে ওলামায়ে ইসলাম পলাশ শাখার সভাপতি, মাওলানা নুমানুল করিম,জিনারদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি  আরিফুজ্জামান,  

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের প্রতিটি নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের পাশাপাশি স্বৈরাচার সরকারের দোসরদের নানামুখী অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তারা। সেই সাথে আহত জুলাই আগস্ট আন্দোলনে আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে ও শহীদ পরিবারের পাশে দাড়ানোর জন্য সরকারের নিকট দাবি জানান৷ পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র- ছাত্রীরা অংশগ্রহণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০