Bhorer Darpan
১ জুলাই ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদীতে রিজভী (৩৬) নামের এক কেবল ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিজভী শহরের উপকণ্ঠের বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরার হাসনাবাদ এলাকায় কেবল ও ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মন্দী মোড়ের একটি গলির সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রিজভীর ওপর প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক বলেন, রিজভী ও তার সহযোগীরা রায়পুরার হাসনাবাদের তালিকাভুক্ত সন্ত্রাসী তাইয়েব ও তার পরিবারের ওপর হামলা চালাতে ব্রাহ্মন্দীতে গিয়েছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু সেখানে তারা প্রতিপক্ষের পাল্টা হামলার শিকার হয়। এতে রিজভী নিহত হন।

তিনি আরও জানান, নিহত রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অবৈধ অস্ত্র ও মাদকসহ অন্তত আটটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০