Bhorer Darpan
১৫ জুন ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বাস-মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নরসিংদীতে বাস-মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নরসিংদীর পলাশের পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ থেকে ১২ জন। আজ রোববার (১৫ জুন) দুপুরে ঐ সড়কের চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলো।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে আজ দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল ও ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাসের ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০